হিগুয়েইনের হরিষে বিষাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে নৌকাভ্রমণে। কিন্তু গঞ্জালো হিগুয়েইনের ভ্রমণের আনন্দ নিমেষেই পরিণত হলো রক্তারক্তি কাণ্ডে। পাথরের ওপর পা হড়কে পড়ে পেয়েছেন গুরুতর আঘাত। চোয়াল আর চোখের পাশে সব মিলিয়ে পড়েছে ১০টি সেলাই। সদ্যই রিয়াল মাদ্রিদ থেকে নাপোলিতে যোগ দেওয়া হিগুয়েইন বেড়াতে গিয়েছিলেন নেপলসের কাপরি দ্বীপে। বন্ধুদের সঙ্গে উপভোগ করছিলেন কাপরির নৈসর্গিক সৌন্দর্য। ঘোরাঘুরির একপর্যায়ে ওই দ্বীপের মারিনা পিকোলায় হিগুয়েইন পা হড়কে পড়ে যান পাথরের ওপর। সঙ্গে সঙ্গে রক্তারক্তি কাণ্ড। ধরাধরি করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেলাই-টেলাই দিয়ে আপাতত শঙ্কামুক্তই আছেন তিনি।
স্বস্তির বিষয়টা হলো, গুরুতর আঘাত পেলেও পুরোটা সময়ই জ্ঞান ছিল এই স্ট্রাইকারের। সে কারণে সেলাই দিয়েই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। সূত্র: রয়টার্স।