হিগুয়েইনকে চান পাস্তোরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতে উঠতে চায় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। হতে চায় ইউরোপের অন্যতম সেরা ক্লাব। আর এ জন্য তাদের দরকার গঞ্জালো হিগুয়েইনকে। এমনটাই ভাবছেন এই মৌসুমে ৩৯.৮ মিলিয়ন ইউরোতে পালের্মো থেকে পিএসজিতে আসা আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। এই মৌসুমে দেদারসে টাকা খরচ করেও এখন ফ্রেঞ্চ লিগটাও নিশ্চিত হয়নি দলটির। তাই ক্লাব কর্তৃপক্ষ রিয়াল তারকাকে আনতে চাইছে এটা ভেবেই উচ্ছ্বসিত পাস্তোরে, ‘সে একজন বন্ধু ও বড় মাপের খেলোয়াড়। সে এলে সবচেয়ে ভালোটাই হবে। পিএসজি ইউরোপের অন্যতম বড় ক্লাব হয়ে যেতে পারে।’ ওয়েবসাইট।