হিগুয়েইনের ফেবারিটও স্পেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি তাঁদের আর্জেন্টিনায়। কিন্তু লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনদের থাকা-খাওয়া-খেলা, সবই স্পেনে। ফলে স্প্যানিশরা এখন কেমন ফর্মে আছেন, সেটা অনেকের চেয়ে তাঁরা ভালো জানেন। সেই জানা থেকেই হিগুয়েইন বলে দিলেন, বিশ্বকাপের ফেবারিট স্পেন। সব অনিশ্চয়তা মাথায় রেখেও স্পেনকে এগিয়ে রাখছেন রিয়াল মাদ্রিদ তারকা হিগুয়েইন, ‘এখন স্পেনই সবচেয়ে ভালো ফুটবল খেলছে। এটা ঠিক যে বিশ্বকাপে কী হবে কেউ জানে না, তবে আপাতত স্পেনই ট্রফির সেরা দাবিদার।’তাই বলে নিজেদের কি পাত্তা দিচ্ছেন না? হিগুয়েইন আশা শুনিয়েছেন, ‘আর্জেন্টিনা আমাদের দল। আমরা দলের জন্য লড়ব। আশা করি, মেসি স্প্যানিশ লিগের মতো খেলবে। আর তাতেই আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।’ ওয়েবসাইট।