হিগুয়েইনের হ্যাটট্রিকে বড় জয় রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগে গত চারটি খেলার একটিতে হার ও একটিতে ড্র করে কিছুটা চাপের মুখেই পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু গত দুই ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরেছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটি। রায়ে ভালেকানোর বিপক্ষে ৬-২ গোলের জয় পাওয়ার পর গতকাল হিগুয়েইনের হ্যাটট্রিকে এসপানিওলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল। আরেকটি গোল করেছেন জোসে মারিয়া। এ জয়ের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে এসেছে রিয়াল মাদ্রিদ।প্রথমার্ধের ১৭ মিনিটে এসপানিওলের জালে প্রথমবারের মতো বল জড়িয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। এরপর আরও বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেননি মরিনহোর শিষ্যরা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তাঁরা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হিগুয়েইন। ৮২ মিনিটে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন জোসে মারিয়া। কয়েক মিনিট পরে এসপানিওলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হিগুয়েইন। পূর্ণ করেন হ্যাটট্রিকও। রয়টার্স।