হিটলারি দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খালি গায়ে বুকে ‘এইচএইচ’, পিঠে ‘এসএস’ লিখে জার্মানি-ঘানা ম্যাচে মাঠে ঢুকে পড়েছিল খ্যাপাটে এক দর্শক। সেদিন তাঁর হঠাৎ আগমনের কারণ জানা না গেলেও বসে ছিল না আয়োজক কমিটি। দর্শকদের আচরণ খতিয়ে দেখার জন্য গঠিত ফ্যানস অ্যান্টি-ডিসক্রিমিনেশন নেটওয়ার্কের তদন্তে বেরিয়ে এসেছে তাঁর মনের কথা। তিনি আর কেউ নন, হিটলারের একনিষ্ঠ ভক্ত। ‘এইচএইচ’ মানে হেইল হিটলার আর ‘এসএস’ নাৎসি পার্লামেন্টারি ইউনিটের সমর্থন দেয়। তদন্ত কমিটি এ রকমই একটি প্রতিবেদন ফিফার কাছে জমা দিতে যাচ্ছে খুব শিগগিরই। হিটলারের মতাদর্শ বিশ্বময় ছড়িয়ে দিতে তাঁর এই চেষ্টা কি না, সেটা জানা যায়নি। মাঠে হুটহাট খ্যাপাটে দর্শক ঢুকে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। তবে এ রকম হিটলার-সমর্থক মনে হয় এবারই প্রথম! গোলডটকম।