হিমঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় থেকেই দুজনের সম্পর্কটা দারুণ উষ্ণ। ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িতে স্যার অ্যালেক্স ফার্গুসন নিমন্ত্রণ তো পেতেই পারেন। বিশ্বের অন্যতম ধনী ফুটবলারের বাড়ি যেমন হওয়ার কথা, বাড়িটা তেমনই। নাকি তার চেয়েও বেশি কিছু? বিশাল একটা জিমনেসিয়াম আছে। থাকারই কথা। গরম ও ঠান্ডা পানির আলাদা পুল আছে। থাকারই কথা। তবে ফার্গি আলাদা করে যেটির কথা বলেছেন, সেই ‘আইস রুমটা’ একটু বিস্ময়ের। প্রতি ম্যাচে খেলার পর রোনালদো ১০ মিনিটের জন্য ওই কক্ষে যান। সেখানে তাপমাত্রা কত নিচে নামতে পারে, জানেন? মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াস! আসলে কক্ষটা একধরনের ‘ক্রায়োথেরাপি’ প্রকোষ্ঠ, মূলত চিকিৎসার জন্যই সেটি ব্যবহার করা হয়। শুধু ওই কক্ষটি তৈরিতেই খরচ হয়েছে ৪৫ হাজার পাউন্ড! মেইল অনলাইন।