প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু পদক নয়, রিও অলিম্পিকের দল গঠনে বন্ধুত্ব-ভ্রাতৃত্বের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির অলিম্পিক দলের শেফ দ্য মিশন কিটি চিলার টেনিসের দুই ‘দুষ্ট বালক’ বার্নার্ড টমিচ ও নিক কিরিওসকে সতর্ক করে দিয়েছেন, আচরণ না বদলালে অলিম্পিকে যাওয়া হবে না তাঁদের। মাদ্রিদ ওপেনের এক ম্যাচে ফাবিও ফনিনির সার্ভে কোনো শট খেলারই চেষ্টা করেননি টমিচ। এ নিয়ে সাংবাদিকের প্রশ্নে তাঁর উত্তর ছিল, ‘ধরো, তোমার বয়স ২৩ এবং এরই মধ্যে ১ কোটি ডলারের মালিক, তাহলে কি তুমি এ নিয়ে চিন্তিত থাকতে!’ টমিচের পাশাপাশি কিরিওসও প্রতিপক্ষ, আম্পায়ার ও দর্শকের সঙ্গে বাজে আচরণের জন্য কুখ্যাত। দুজনকেই চিলার সতর্ক করে দিলেন, ‘দলের কারও মধ্যে এমন আচরণ দেখতে চাই না। একজন অলিম্পিয়ানের সঙ্গে এটি যায় না।’ রয়টার্স।