হুকুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারমশাই ক্লাসে আসার আগেই ভয়ে তটস্থ ছাত্ররা। না থেকে উপায় কী, আসার আগেই যে হুকুম জারি করা শুরু করে দিয়েছেন! লুই ফন গাল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নিয়েছেন মাত্র কাল। অথচ তার আগেই সাফ সাফ বলে দিয়েছেন, প্রতিদিন নিয়ম করে সবাইকে একসঙ্গে দুপুরের খাবার খেতে হবে। ক্যারিংটন গ্রাউন্ডে সকাল থেকে অনুশীলনে ব্যস্ত থাকেন ইউনাইটেড খেলোয়াড়েরা। ফন গালের পরিষ্কার কথা, দুপুর একটায় মধ্যাহ্নভোজনের সময় সবাইকে উপস্থিত থাকতে হবে। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফ, অন্যান্য কর্মচারী থেকে এমনকি যুবদলের খেলোয়াড়দেরও। বোঝাই যাচ্ছে, দলের সংহতি বাড়ানোর দিকে শুরু থেকে বেশি মনোযোগ ফন গালের। কঠোর শৃঙ্খলাপরায়ণ হিসেবে এমনিতেই সুনাম আছে হল্যান্ডের বিদায়ী কোচের। নতুন ছাত্রদের কেউ নিশ্চয়ই অবাধ্য হওয়ার সাহস করবেন না! মেইল অনলাইন।