হুলিগান-ভয়ংকর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যেন মারদাঙ্গা কোনো িসনেমার দৃশ্য। স্টেডিয়ামের বাইরে উন্মত্ত দর্শক। মারমুখী। সবাই একসঙ্গে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছে। সিনেমার দৃশ্যকেও হার মানিয়ে পরশু এমনটাই ঘটিয়েছিল শতাধিক চিলি সমর্থক। রিও ডি জেনিরোতে স্পেন-চিলি ম্যাচের আগে এসব সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। বিনা মূল্যে ম্যাচ দেখতে ব্যর্থ হয়ে প্রেসবক্সে হামলা চালায়। কাচের দেয়াল ভেঙে, ফুলের টব ভেঙেচুরে একাকার। প্রেসবক্সের দরজা ভেঙে ভেতরেও ঢোকার চেষ্টা করে। ‘চিলি’ সমর্থকদের ঝাঁজ দেখে ভয়ে কেঁপে ওঠেন সাংবাদিকেরা। অবশ্য পরে পুলিশ ৮৫ জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।