হুলিগানদের কাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুসজ্জিত বিয়েবাড়ি, চারদিকে উৎসবের আমেজ। হঠাৎ হুড়মুড় করে ঢুকে পড়ল একদল মুখোশধারী লোক। কমান্ডো স্টাইলে সবাইকে আটকে তছনছ করতে শুরু করল চারদিক। মুহূর্তেই বিয়েবাড়িতে নেমে এল আতঙ্ক। বরকে তুলে নিয়ে যাওয়াই ছিল মুখোশধারীদের উদ্দেশ্য। কিন্তু পুলিশ এসে পড়ায় সেটা আর করতে পারেনি। সবার হাতেই হাতকড়া পড়েছে। কারা, কেনই-বা এই কাজ করতে গিয়েছিল? কারণটা শুনলে বিস্মিত হবেন। ফ্রেঞ্চ ক্লাব সেঁত এতিয়েনের ক্ষুব্ধ এক দল সমর্থকের ‘কীর্তি’ এটা। ফ্রান্সের ওই বিয়েতে বর ছিলেন এতিয়েনের সমর্থক, কিন্তু কিছুদিন আগে দল বদলে লিঁওতে যোগ দিয়েছেন। খেপে গিয়ে হুলিগানরা তাই বিয়েটাই পণ্ড করে দিতে চেয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, তারা আসল শিকারকে হেনস্তা করতে পারেনি। ভুল করে হানা দিয়েছিল আরেকটি অনুষ্ঠানে। হলিউডি সিনেমাও তো এর কাছে পাত্তা পায় না! এএফপি।