হূদেরাগে আক্রান্ত ফারুক হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন। রাত একটার দিকে তাঁকে নিয়ে আসা হয় স্কয়ার হাসপাতালে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ এখন সেখানেই আছেন।ফারুকের ঘনিষ্ঠ আত্মীয় জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক আকরাম খান জানিয়েছেন, মূলত হূদেরাগে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন ফারুক। কাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। ‘ফারুক ভাই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। চিকিৎসকেরাও বলেছেন, অবস্থা এখন একটু ভালো। তবে ৪৮ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না’—টেলিফোনে জানিয়েছেন আকরাম।