হৃদয়কে প্রধানমন্ত্রীর ১ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোলবল বিশ্বকাপের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। সেমিফাইনালেই স্বপ্ন ভেঙে গেছে হৃদয়-আসিফদের। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে বাংলাদেশের হৃদয়ের হাতে। এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় বিজ্ঞাপনই হয়ে উঠেছিলেন হৃদয়। আট ম্যাচে ২৯ গোল করেছেন, হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সাফল্যের স্বীকৃতিও খুব দ্রুতই পেয়ে গেলেন। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দিয়েছেন ১ লাখ টাকা। পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই টাকার চেক তুলে দেন হৃদয়ের হাতে। রোলার স্কেটিং গ্রাউন্ডের আশপাশে একসময় বাদাম বিক্রি করতেন হৃদয়। থাকেন মোহাম্মদপুর বস্তিতে। ১ লাখ টাকা পেয়ে দারুণ খুশি এই রোলবল খেলোয়াড়।