হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আফ্রিদির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। গত মে মাসে বিদায়ের ঘোষণাটা অবশ্য ছিল ‘শর্তসাপেক্ষ’। ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডে ইতিবাচক পরিবর্তন এলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। এরপর কত নাটক, বিতর্ক!বেশ কিছু দিন থেকেই শহীদ আফ্রিদি বলে আসছেন, অবসর ভেঙে পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান তিনি। যাঁর সঙ্গে দ্বন্দ্ব ছিল, সেই ওয়াকার ইউনুস কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গত পরশু। সেদিনই দেশের হয়ে খেলার আকুলতা প্রকাশ করেন আফ্রিদি।‘পাকিস্তানের হয়ে খেলতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। দেশের হয়ে খেলতে আমি মরিয়া’—আফ্রিদির কণ্ঠে আকুলতা। আসন্ন জিম্বাবুয়ে সফরেও পাকিস্তানের কোচ হিসেবে থাকছেন ওয়াকার। জিয়ো টিভিকে দেওয়া সাক্ষাত্কারে আফ্রিদি জানিয়েছেন, এ সফরে খেলতেও আপত্তি নেই তাঁর, ‘জিম্বাবুয়ে সফরেও যেতে চাই আমি। আশা করছি, ঠিক সময়েই দলে ফিরতে পারব।’ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার। জানিয়েছেন, এর অন্যতম কারণ স্বাস্থ্যগত সমস্যা। তবে ওয়াকারের স্বাস্থ্যে কোনো সমস্যা দেখছেন না আফ্রিদি, ‘ওয়াকারের সরে দাঁড়ানোর কারণ সম্পর্কে আমি কিছু জানি না। কোনো সমস্যা থাকলে, সরে না দাঁড়িয়ে তা মোকাবিলা করা উচিত ছিল। তবে তাঁর স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখছি না আমি।’ ওয়েবসাইট।