হেইডলারের বিশ্ব রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতুড়ি নিক্ষেপে মহিলাদের বিশ্ব রেকর্ড নতুন করে লিখলেন জার্মানির বেটি হেইডলার। পরশু জার্মানির হ্যালেতে অনুষ্ঠিত একটি অ্যাথলেটিকস মিটে তিনি আগের রেকর্ডের সঙ্গে আরও ১.১২ মিটার যোগ করেন। ২৭ বছরের হেইডলার ৭৯.৪২ মিটার ছুড়ে পোল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যানিটা ভ্লডারজিকের গত বছরের জুনে করা ৭৮.৩০ মিটারের রেকর্ড ভেঙেছেন। এই প্রতিযোগিতার শুরুতেই জার্মানির জাতীয় রেকর্ড ভাঙা ২০০৭-এর বিশ্ব চ্যাম্পিয়নকে ধরা হচ্ছে আগামী আগস্টে দক্ষিণ কোরিয়ার দেগুতে শুরু হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফেবারিট। এএফপি।