হেডফোনে হ্যাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাঠে হয়তো আবেগাক্রান্ত হয়ে পড়ছেন ইদানীং। তবে সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা মিলল নেইমারের। অবশ্য হাস্যোজ্জ্বল নেইমারের চেয়ে বেশি করে চোখ আটকে গেল তাঁর মাথায় ঝুলে থাকা হেডফোনের দিকেই। এবং তাতেই উঠল বিতর্কের ঝড়। ওই হেডফোনটি ছিল ‘ড্রে’ কোম্পানির, যা টুর্নামেন্টে নিষিদ্ধ করা হয়েছিল আগেই। কারণ ফিফা চুক্তিবদ্ধ সনির সঙ্গে। স্রেফ গান শোনার জন্যই ব্যবহার করেছেন, নাকি নেইমার ড্রের পণ্যদূত, সেটা অবশ্য জানা যায়নি। ফিফাডটকম।