হেডমাস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টনি ক্রুসের বাড়িয়ে দেওয়া বলে মাথা ছোঁয়ালেন ম্যাটস হামেলস, বল চলে গেল জালে। গোল! জার্মান এই দুই ফুটবলারের যুগলবন্দী ব্রাজিল বিশ্বকাপ একবার নয় দেখেছে দুবার। পরশু পর্যন্ত এবারের বিশ্বকাপে হেডে একাধিক গোল করেছেন মাত্র দুজন—হামেলস ও ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ পর্যন্ত হেডে মোট গোল হয়েছে ৩২টি। এই বত্রিশে জার্মানির গোল শুধু হামেলসের দুটিই। তবে বিশ্বকাপ ইতিহাসে গত ৫০ বছরে জার্মানির চেয়ে হেডে বেশি গোল করতে পারেনি অন্য কোনো দল। ১৯৬৬ থেকে এ পর্যন্ত হেডে ৩৭টি গোল করেছে জার্মানরা। যার সাতটিই আবার মিরোস্লাভ ক্লোসার। ১৯টি হেডের গোল নিয়ে বড় ব্যবধানে পিছিয়ে দুইয়ে ইতালি।