বৃষ্টির পেটে যাওয়া চতুর্থ দিন ম্যাচে ফলাফলের সম্ভাবনা একরকম শেষই করে দিয়েছিল। শেষ দিনে নাটকীয় কিছু হলে সামান্য একটা সম্ভাবনা ছিল। দ্বিতীয় সেশনে স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে কিছুটা প্রাণও ফিরল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে যথেষ্টই। ফলাফল ম্যাচ ড্র।চা-বিরতির সময় ৩ উইকেট হাতে নিয়ে ২৩৩ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তখন দিনের খেলা বাকি ছিল মাত্র ৪৪ ওভার। চা-বিরতির পর স্কোর যখন ২৫৮/৯, দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ২৫৩ রানের লক্ষ্য নিয়ে ইংল্যান্ড চতুর্থ ইনিংস শুরু করে ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও বিপদে পড়তে হয়নি তাদের। হেডিংলি টেস্ট ড্র হওয়ায় তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকল দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্ট ড্র করতে পারলেই পুরস্কার টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান!গ্রায়েম স্মিথ ও জ্যাক রুডলফের উদ্বোধনী জুটিই অনেকটা নিরাপদ জায়গায় নিয়ে যায় দক্ষিণ আফ্রিকাকে। ১২০ রানের জুটি ভেঙেছে কেভিন পিটারসেনের খণ্ডকালীন স্পিনে। ব্যাট হাতে অসাধারণ এক ইনিংস খেলা পিটারসেন পরে ফিরিয়েছেন স্মিথ-আমলাকেও। ইনিংসে পাঁচ উইকেট পাওয়া স্টুয়ার্ট ব্রডকে ছাপিয়ে ম্যাচ সেরা কেভিন পিটারসেন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৪১৯ ও ২৫৮/৯ ডি. (রুডলফ ৬৯, স্মিথ ৫২, আমলা ২৮, ডি ভিলিয়ার্স ৪৪, ক্যালিস ২৭; ব্রড ৫/৬৯, পিটারসেন ৩/৫২, অ্যান্ডারসন ১/৪০)। ইংল্যান্ড: ৪২৫ ও ১৩০/৪ ডি. (কুক ৪৬, স্ট্রাউস ২২, ট্রট ৩০*; ফিল্যান্ডার ১/২৬, স্টেইন ১/২৬, ডুমিনি ১/১০)।