হেডিংলিতে বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের রাত থেকেই মুষলধারে বৃষ্টি। কাল সারা দিনই থেমে থেমে কাঁদল হেডিংলির আকাশ। দু-একবার সরানো হয়েছিল ২২ গজের কাভার। কিন্তু ফেরাতে হয়েছে খানিক পরই। ইংল্যান্ড-নিউজিল্যান্ড শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষ পর্যন্ত ভেস্তে গেছে পুরোপুরি। টসই হতে পারেনি, বিকেল চারটার দিকে পরিত্যক্ত ঘোষিত হয় দিনের খেলা। সিরিজ বাঁচাতে তাই কিউইরা এখন হাতে পাচ্ছে চার দিন। ওয়েবসাইট।