হেনিনকে হারিয়ে ফাইনালে ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ামির সনি এরিকসন ওপেন ফাইনালে ‘পুরোনো শত্রু’ ভেনাস উইলিয়ামসকেই পেলেন কিম ক্লাইস্টার্স। মারিয়ন বারতোলিকে বৃহস্পতিবারের সেমিফাইনালে একরকম উড়িয়েই দিয়েছেন ভেনাস (৬-৩, ৬-৪)।কিন্তু ফাইনালে উঠতে রীতিমতো ‘মহাকাব্যিক’ এক লড়াই জিতে আসতে হয়েছে ক্লাইস্টার্সকে। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন ‘প্রিয় সঙ্গী’ জাস্টিন হেনিন। বেলজিয়ামেরই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টেনিস তারকা এ বছর এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলেন, দুবারই জিতলেন ক্লাইস্টার্স। এবারের জয়টাও অনেক ঘাম ঝরানো। প্রথম সেটে ক্লাইস্টার্স সহজে জিতলেও পরের দুই সেটই গড়ায় টাইব্রেকে। শেষ পর্যন্ত ক্লাইস্টার্স জিতেছেন ৬-২, ৬-৭ (৩/৭), ৭-৬ (৮/৬) গেমে।আজ ফাইনালেও নিশ্চয়ই ভেনাস কঠিন বাধা হয়ে দাঁড়াবেন ক্লাইস্টার্সের সামনে। এএফপি।