হেমন্তের ডাচ-অভিজ্ঞতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপে খেলার স্বপ্ন নিয়ে গত ২৭ নভেম্বর হল্যান্ড গিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ ফুটবলের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। এফসি টোয়েন্টি ক্লাবে ট্রায়াল শেষে গত পরশু ফিরেছেন ঢাকায়। সেখানে খেলার সুযোগ পাবেন কি না, সেটা জানতে তাঁকে অপেক্ষায় থাকতে হচ্ছে ২৫ ডিসেম্বর পর্যন্ত। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে হেমন্ত বললেন, ‘এটা ছিল আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা।’ প্রতিদিন দুই বেলা অনুশীলন করতে হয়েছে হেমন্তকে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। হেমন্তকে নিয়ে বেশ আশাবাদী হল্যান্ডে তাঁর সফরসঙ্গী জাতীয় দলের সহকারী কোচ রেনে কোস্টারও।