হেমন্তের নতুন দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের কোনো ক্লাবে ট্রায়াল দেওয়াটা উপমহাদেশের যেকোনো ফুটবলারের জন্যই স্বপ্নের মতো ব্যাপার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে এমনই একটা সুযোগ করে দিয়েছেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ।
হল্যান্ডের শীর্ষ লিগ এরডিভিসির দল এফসি টোয়েন্টিতে ট্রায়াল দিতে যাবেন দিনাজপুরের তরুণ ফুটবলার। সেখানে তাঁর সঙ্গী হচ্ছেন নেপাল অনূর্ধ্ব-১৬ দলের উইঙ্গার বিমল ঘাড়তি মাগার। ট্রায়ালের জন্য এক সপ্তাহের মধ্যেই হল্যান্ড যাবেন হেমন্ত। তরুণ প্রতিভা বাছাইয়ের অংশ হিসেবেই কাজটি করেছেন লোডভিক ডি ক্রুইফ। হেমন্তকে নিয়ে দারুণ আশাবাদী কোচ, ‘এফসি টোয়েন্টি ক্লাব হেমন্তকে পছন্দ করবে, রেখে দেবে। উন্নত পরিবেশে নিজের ক্যারিয়ার গড়ে নেবে সে।’ সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ মিডফিল্ডার, ‘আমার খুব ভালো লাগছে। এই প্রথম ইউরোপিয়ান কোনো দেশে ট্রায়াল দিতে যাচ্ছি।’