হেরাথের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুত্তিয়া মুরালিধরনের বিকল্প হওয়া বহু দূর, নিশ্চিত ধারেকাছেও যেতে পারবেন না রঙ্গনা হেরাথ। তবে যা করছেন, এটাও বা কয়জন ভাবতে পেরেছিল! কাল তো এমন এক কীর্তি গড়লেন, যা পারেননি মুরালিও। প্রথম শ্রীলঙ্কান বোলার হিসেবে টানা তিন ইনিংসে নিলেন ছয় উইকেট। সব মিলিয়েই এই কীর্তি আছে মাত্র আটজনের। প্রথম করেছিলেন জিম লেকার, হেরাথের আগে সর্বশেষ ড্যানিয়েল ভেট্টোরি। মাঝে জর্জ লোম্যান, ক্ল্যারি গ্রিমেট, ইমরান খান, লক্ষ্মণ শিবারামকৃষ্ণান ও হরভজন সিং। গ্রিমেটের আবার এই কীর্তি আছে দুবার, একমাত্র হরভজনের আছে টানা চার ইনিংসে ছয় বা তার বেশি উইকেট।