হেরে গেছে কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট কাটিয়ে ফিরলেন গৌতম গম্ভীর, টস জিতে ব্যাটিংও নিলেন। কিন্তু নিজে আউট হয়ে গেলেন প্রথম বলেই, লুইস গ্রেগরির বলে ক্যাচ মিড অফে। গম্ভীরের ফেরার দিনে জিততে পারেনি তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও। গ্রেগরি এর আগে ফিরিয়েছেন ১২ বলে ১৭ রান করা মানবিন্দর বিসলাকেও। তৃতীয় উইকেটে মনোজ তিওয়ারিকে নিয়ে ৫০ রানের জুটি গড়েছেন জ্যাক ক্যালিস, কিন্তু বল লেগেছে ৫৫টি! রানের গতি বাড়াতে গিয়েই আউট হয়েছেন তিওয়ারি (২৬ বলে ২০)। তিওয়ারি না পারলেও গতি বাড়িয়েছেন ইউসুফ পাঠান, আরুল সুপিয়াহর টানা চার বলে মেরেছেন ছক্কা। আর কোনো উইকেট পড়তে না দিয়ে ক্যালিস ও পাঠান মিলে দলকে এনে দিয়েছেন ১৬১ রানের সংগ্রহ। ৪টি ছয় ও ৪টি চারে ক্যালিস করেছেন ৬১ বলে ৭৪ রান। ইউসুফের ৩৯ রান ২১ বলে (৪টি ছয়)। ক্যালিসের নিখুঁত ব্যাটিং বা ইউসুফের ক্যামিও ইনিংস, কোনোটিই শেষ পর্যন্ত কাজে আসেনি। ফন ডার মারউইর ৪০ বলে ৭৩ রানের ইনিংসটি ৫ উইকেটে জিতিয়েছে সমারসেটকে। কলকাতার পক্ষে উইকেট পেয়েছেন রজত ভাটিয়া (২টি), সাকিব আল হাসান ও ইকবাল আবদুল্লাহ। কাল প্রথম ম্যাচে সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকসকে ৫০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ওয়ারিয়র্স। ওয়েবসাইট।