হেরে গেছে বার্সেলোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের লা লিগায় যে দলটাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বার্সার উড়ন্ত সূচনা সেই রিয়াল সোসিয়েদাদের কাছেই কাল ৩-২ গোলে হেরে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে বার্সা। লিগে নিজেদের ২০তম ম্যাচে মেসি ও পেদ্রোর গোলে ২৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ৪১ ও ৬২ মিনিটে ক্যাস্ত্রোর দুই গোলে সমতা আনা সোসিয়েদাদের জয়সূচক গোলটি আগিরেক্সের (৯০ মিনিট)। শেষ ৩৪ মিনিটে ১০ জন নিয়ে খেলেছে বার্সা। ওয়েবসাইট।