অনূর্ধ্ব-১৪ এশিয়া কাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল। কাল মিয়ানমারের নেপিডোয় লাওসের কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশের কিশোরেরা। প্রথম ম্যাচে কম্বোডিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা দলটি আগামীকাল তৃতীয় ম্যাচ খেলবে থাইল্যান্ডের সঙ্গে।