হেরে গেলেন গ্যাটলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্টের বিপক্ষে চমকে দেওয়া জয়টাকে এক সপ্তাহও উদ্যাপন করতে পারলেন না জাস্টিন গ্যাটলিন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টারকে পেতে হলো হারের স্বাদ। আগের বৃহস্পতিবার রোমের ডায়মন্ড লিগে ১০০ মিটারে বোল্টকে হারানো গ্যাটলিন পরশু হেরে গেছেন ফ্রান্সের ক্রিস্টোফ লেমেইত্রের কাছে। মরক্কোর রাবাত মিটের ১০০ মিটার জিততে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লেমেইত্রে সময় করেছেন ৯.৯৮ সেকেন্ড। এই মৌসুমে ফরাসি স্প্রিন্টার ১০ সেকেন্ডের কম সময়ে দৌড়ালেন এই প্রথম। তাঁর ফ্রেঞ্চ রেকর্ড ৯.৯২ সেকেন্ডের, যেটি করেছিলেন দুই বছর আগে। রোমে ৯.৯৪ সেকেন্ড সময় করা গ্যাটলিন রাবাতে দৌড় শেষ করেছেন ১০.০২ সেকেন্ডে। এএফপি।