হেরে গেলেন জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম ভাচিয়ের লাগ্রেভের সঙ্গে আগের দিন ড্র করেছিলেন। বিশ্বকাপ দাবার পরের রাউন্ডে যেতে হলে কাল জিততেই হতো বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। কিন্তু ফিরতি রাউন্ডের খেলায় হেরে গেছেন তিনি। রাশিয়ার খান্তি মানসিস্কে গতকাল কালো ঘুঁটি নিয়ে ৮৪ চাল পর্যন্ত খেলে আত্মসমর্পণ করেন।