হেরে গেলেন দেবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম রাউন্ড পর্যন্ত এককভাবে শীর্ষে থাকা দেবরাজ চ্যাটার্জি কাল দশম রাউন্ডে হেরে গেলেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ানের কাছে। এখনো যৌথভাবে শীর্ষে তিনি সাড়ে সাত পয়েন্ট নিয়ে, যেখানে তাঁর সঙ্গী নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার। দেবরাজ কি শেষ পর্যন্ত প্রথমবারের মতো জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হতে পারবেন? অবশ্যই পারেন। কিন্তু সামনের পথটাই তাঁর জন্য কঠিন। তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তারের সঙ্গে তাঁর খেলা এখনো বাকি। সাত পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ দ্বিতীয় এবং সাড়ে ছয় পয়েন্ট নিয়ে আবু সুফিয়ান তৃতীয় স্থানে রয়েছেন। প্রিমিয়ার দাবা লিগ: ২৩ নভেম্বর শুরু হবে প্রিমিয়ার দাবা লিগ। এবার অংশ নিচ্ছে মোহামেডান, বাংলাদেশ বিমান, ডেসটিনি-২০০০, প্রীতম-প্রিজম ক্লাব, তিতাস ক্লাব, এয়ার ডেসটিনি লিমিটেড, চট্টগ্রাম দাবা একাডেমি, নিবুলা চেস ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ফেথ চেস ক্লাব। ২০ নভেম্বরের মধ্যে এন্ট্রি ফি দিয়ে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে বলা হয়েছে।