হেরে গেলেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারটা প্রিয় কোর্টে বলেই কি রাফায়েল নাদালের উঁচু মাথাটা নিচু হয়ে গেল একটু বেশি! ইনসেটে; জয়ী ডেভিড ফেরারের উল্লাস  এএফপি
হারটা প্রিয় কোর্টে বলেই কি রাফায়েল নাদালের উঁচু মাথাটা নিচু হয়ে গেল একটু বেশি! ইনসেটে; জয়ী ডেভিড ফেরারের উল্লাস এএফপি

ক্লে কোর্টে ৩০০তম জয়। রাফায়েল নাদাল মাইলফলক জয়টাকে ২৪ ঘণ্টাও উদ্যাপন করতে পারলেন না। কাল স্বদেশি ডেভিড ফেরারের কাছে হেরে মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। আটবারের চ্যাম্পিয়ন হেরেছেন সরাসরি ৭-৬ (৭/১), ৬-৪ গেমে। মন্টে কার্লোতে লাল দুর্গের রাজার এটা মাত্র তৃতীয় হার। দ্বিতীয় হারটা গতবারের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে। প্রথমটি সেই ২০০৩ সালের তৃতীয় রাউন্ডে।
ম্যাচের পর নাদাল স্বীকার করেছেন, ভালো খেলেননি তিনি, ‘প্রতিপক্ষ যখন আপনার চেয়ে ভালো খেলে, হারাটাই স্বাভাবিক। আজ সেটাই হয়েছে।’
হারার শঙ্কায় ছিলেন রজার ফেদেরারও। শেষ পর্যন্ত ফ্রান্সের জো উইলফ্রায়েড সোঙ্গাকে ২-৬, ৭-৬ (৮/৬), ৬-১ গেমে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। এএফপি।