হেরে গেলেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়দিন আগেই ফেদেরারকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন। কিন্তু গতকাল তাঁকে হার মানতে হয়েছে জো-উইলফ্রেইড সোঙ্গার কাছে। কুইন্স কাপের কোয়ার্টার ফাইনালে নাদালকে ৬-৭ (৩), ৬-৪, ৬-১ গেমে হারিয়ে সেমিফাইনালে চলে গেছেন এই ফরাসি টেনিস তারকা।কয়েকটি স্বভাব-বিরুদ্ধ ভুলই গতকাল তাঁর পরাজয়ের কারণ। তবে এই হার নিয়ে খুব বেশি হতাশ হয়ে পড়েননি টেনিসের এই এক নম্বর তারকা। বরং কিছুদিন পর থেকে শুরু হতে যাওয়া উইলম্বডনের প্রস্তুতিটা ভালোমতো নেওয়া যাবে বলেই মনে করছেন তিনি। ম্যাচ শেষে এই স্প্যানিশ তারকা বলেছেন, ‘দ্বিতীয় সেটটা হেরে যাওয়ার পরই আমি মনোসংযোগ পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। হেরে গেছি, এটা অবশ্যই একটা নেতিবাচক ব্যাপার। তবে ইতিবাচক বিষয় হচ্ছে, উইলম্বডনের আগে আমি কয়েক দিন বিশ্রামের সুযোগ পাব। মানসিকভাবে একটু প্রস্তুতি নেওয়ার জন্য এটা আমার খুবই দরকার ছিল। কারণ আমাকে প্রতিটা ম্যাচই খেলতে হয় অনেক চাপ নিয়ে।’ ওয়েবসাইট।