হেরে গেলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রটারডাম, দুবাই, ইন্ডিয়ান ওয়েলস—টানা তিনটি শিরোপা জেতা রজার ফেদেরার এগিয়ে যাচ্ছিলেন আরও একটি শিরোপার দিকে। কিন্তু হঠাৎই যাত্রা-ভঙ্গ। টানা ১৬ ম্যাচ জয়ের পর হারলেন ফেদেরার। পরশু মায়ামির সনি এরিকসন ওপেনের তৃতীয় রাউন্ডে তাঁকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন অ্যান্ডি রডিক। মার্কিন তারকার জয়টি ৭-৬, ১-৬, ৬-৪ গেমে। ২০০৮ সালের পর ফেদেরারের বিপক্ষে রডিকের এটাই প্রথম জয়। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনের কোনো খেলোয়াড়ের বিপক্ষে ধরলে জয়টা প্রায় দুই বছর পর। সর্বশেষ ২০১০ সিনসিনাটি ওপেনে হারিয়েছিলেন নোভাক জোকোভিচকে। অঘটন এই একটিই। নয় তো পরশু নোভাক জোকোভিচ, ডেভিড ফেরার, মার্ডি ফিশ, হুয়ান মার্টিন দেল পোত্রো জিতেছেন সবাই। মেয়েদের বিভাগে তো দিনটা ছিল ফেবারিটদেরই। ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা, দুই উইলিয়ামস বোন সেরেনা-ভেনাস, ক্যারোলিন ওজনিয়াকি সবাই পা রেখেছেন কোয়ার্টার ফাইনালে। এএফপি, রয়টার্স।জোকোভিচ ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ভিক্টর ট্রোইস্কিকে। মেয়েদের মধ্যে এক নম্বর আজারেঙ্কাকে দিতে হয়েছে স্নায়ুক্ষয়ী পরীক্ষা। দুই ঘণ্টা ৪৯ মিনিটের লড়াই শেষে স্লোভাকিয়ান ডমিনিকা চিবুলকোভাকে হারিয়েছেন ১-৬, ৭-৬ (৯-৭), ৭-৫ গেমে। বেলারুশের তারকার এটা টানা ২৬তম জয়।৬-৪, ৭-৬ (৭-৩) গেমে স্বদেশি মাকারোভাকে হারিয়েছেন শারাপোভা। বেলজিয়ান ইয়ানিনা ভিকমেয়ারের বিপক্ষে ওজনিয়াকি জিতেছেন ৭-৬ (৮-৬), ৬-০ তে। অস্ট্রেলিয়ান সামান্থা স্টোসুরের বিপক্ষে সেরেনার জয় ৭-৫, ৬-৩ গেমে। ছোট বোনের পথ অনুসরণ করে ভেনাস সাবেক এক নম্বরে আসা ইভানোভিচকে হারিয়েছেন ৬-৭ (৪-৭), ৬-২, ৬-২ গেমে।