হেরে গেলেন শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরই অস্ট্রেলিয়ান ওপেনে স্বদেশি এবং শৈশবের আদর্শ সেরেনা উইলিয়ামসকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন স্লোয়ান স্টিভেনস। যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী মেয়ে অঘটন ঘটালেন আবারও। পরশু সিনসিনাটি মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে হারিয়ে দিয়েছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভাকে।
উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেওয়ার পর এই প্রথম কোর্টে নেমেছিলেন শারাপোভা। তবে নতুন কোচ জিমি কনর্সের সঙ্গে জুটি বেঁধে চলার শুরুতেই পেয়েছিলেন ওয়াকওভার। দ্বিতীয় রাউন্ডেও প্রথম সেটটা জিতে নিয়েছিলেন। কিন্তু ঘুরে দাঁড়িয়ে স্টিভেনস ম্যাচ জিতে নিয়েছেন ২-৬, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে। শারাপোভা হারলেও জিতেছেন রজার ফেদেরার। পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে হারিয়েছেন জার্মানির ফিলিপ কোলশ্রেইবারকে। এএফপি।