হেরেই গেল চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি রবার্তো ডি মাত্তেওর ভূত সওয়ার হলো চেলসির ওপর? মাত্তেও যাওয়ার পর জয় কী সেটাই ভুলে গেছে চেলসি। রাফায়েল বেনিতেজ দায়িত্ব নেওয়ার পর আগের দু ম্যাচে গোলশূন্য ড্র করেছে, কাল ৩-১ গোলে হেরে গেল ওয়েস্ট হামের কাছে। এ ম্যাচে ১৩ মিনিটে চেলসিকেই প্রথম এগিয়ে দিয়েছিলেন মাতা। কিন্তু ৬৩ মিনিটে কার্লটন কোল, ৮৬ মিনিটে বদলি নামা দিয়াম ও অতিরিক্ত সময়ে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরেক বদলি মাইগা। এখন চাকরি নিয়েই না আবার টানাটানি পড়ে যায় বেনিতেজের! নিজেদের মাঠে আর্সেনাল ২-০ গোলে হেরে গেছে সোয়ানসি সিটির কাছে। এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এএফপি।