হেরেই গেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বলে ৫২ রান। মেরেছেন তিনটি চার, পাঁচটি ছয়। ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশের লক্ষ্যটা সহজ করে দিয়েছিলেন সাকিব আল হাসান। এর পরও আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ৫ রানে হেরে যায় বাংলাদেশ।টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু বাংলাদেশি বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। বোলারদের ওপর চড়াও হয়ে খেলে ৬ উইকেটে ১৬৪ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৬৫ রান। লক্ষ্যটা কঠিনই বলতে হয়। কিন্তু কঠিন এই ম্যাচকে বাংলাদেশের জন্য সহজ করে দিয়েছিলেন তামিম ইকবাল ও সাকিব। তামিম সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৩৫ রানে। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৩ রান। কিন্তু এরপর দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় মুশফিকুর রহিমের দল। শেষের দিকে সাধ্যমতো চেষ্টা করেছিলেন জিয়াউর রহমান। কিন্তু হার ঠেকাতে পারেননি। ২২ বলে ২৬ রান করেন তিনি। মাশরাফি করেন ১৪ রান। তামিম, সাকিব, জিয়াউর ও মাশরাফি ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন কেভিন ও’ব্রায়েন। দুটি করে উইকেট নেন জনস্টন ও কুসাক।এ ম্যাচে আয়ারল্যান্ডের বড় সংগ্রহের কারিগর পল স্টার্লিং। ৪১ বলে ৭১ রান করেন এই আইরিশ ব্যাটসম্যান। হাঁকেন পাঁচটি করে চার ও ছয়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন এড জয়েস। মাশরাফি ও সাকিব দুজনই দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন ইলিয়াস সানি।সংক্ষিপ্ত স্কোর:আয়ারল্যান্ড: ১৬৪/৬ (২০ ওভার)স্টার্লিং ৭১, জয়েস ৩৯বাংলাদেশ: ১৫৯/৯ (২০ ওভার)সাকিব ৫২, তামিম ৩৫ফল: আয়ারল্যান্ড ৫ রানে জয়ী।