হেরেই চলেছে দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না দিল্লি ডেয়ারডেভিলস। গতকালও চেন্নাই কিংসের কাছে হেরে গেছে ৮৬ রানে। এ নিয়ে এবারের আইপিএলে টানা ছয় ম্যাচেই হারল দিল্লি। মাইকেল হাসির অপরাজিত ৬৫ রানে ২০ ওভারে ১৬৯ রান করে চেন্নাই। মাহেন্দ্র সিং ধোনি খেলেন ২৩ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস। ১৭০ রানের লক্ষ্যে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দিল্লি। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৮৩ রানেই অলআউট হয়ে যায়। ১০ রানে ৩ উইকেট নেন চেন্নাই পেসার মোহিত শর্মা। ওয়েবসাইট।