হেরেই চলেছে মুম্বাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকেশ রাহুল ও ডেভিড ওয়ার্নার হায়দরাবাদকে এনে দিয়েছে চ্যালেঞ্জিং স্কোর। শেষমেশ ম্যাচে জিতেছেও হায়দরাবাদ।
লোকেশ রাহুল ও ডেভিড ওয়ার্নার হায়দরাবাদকে এনে দিয়েছে চ্যালেঞ্জিং স্কোর। শেষমেশ ম্যাচে জিতেছেও হায়দরাবাদ।

এবার আইপিএলে মুম্বাইয়ের হলোটা কি? জয় কাকে বলে, সেটি যেন ভুলেই বসেছে রোহিত শর্মার দল! টেন্ডুলকারবিহীন মুম্বাই একের পর এক হেরেই চলেছে। আজও হায়দরাবাদের কাছে হারল ১৫ রানে। ৫ ম্যাচে জয়শূন্য মুম্বাইয়ের অবস্থান একেবারে তলানিতে। সব দল কম-বেশি পয়েন্ট পেলেও একটি পয়েন্টও এখনো অর্জন করতে পারেনি মুম্বাই।
হায়দরাবাদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। এরপর অম্বাতি রাইড়ু ও কাইরন পোলার্ডের চতুর্থ উইকেটে তোলা ৫৭ বলে ৭৭ স্বপ্ন দেখালেও তা বাস্তবে রুপ নেয়নি। ৩৫ করে রাইড়ু ফিরলেও পোলার্ড লড়াই চলাই অনেকক্ষণ। ৪৮ বলে ৭৮ করা পোলার্ড শেষ ওভারের প্রথম বলে ফিরে গেলে তখনই জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় মুম্বাইয়ের। পোলার্ডের ইনিংসটিতে চারের মার ছিল ৩টি, ছয়ের মার ছিল ৬টি। তিনি আজ নিঃসঙ্গ শেরোপা। সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। নির্ধারিত ২০ ওভারে মুম্বাইয়ের ইনিংস থামে ১৫৭ রানে। হারতে হয় ১৫ রানে।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৫ উইকেটে ১৭২। সর্বোচ্চ ৬৫ আসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরা ভুবেনশ্বর কুমার। মুম্বাইকে হারিয়েও পয়েন্ট টেবিলে শিখর ধাওয়ানের দলের অবস্থান খুব একটা বদলায়নি। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান ছয়ে।