হেরেও সেমিতে রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ভবিষ্যদ্বাণীকে উল্টোপথে হাঁটিয়ে শেষ পর্যন্ত গ্যালাতেসারাইয়ের ভাগ্য খারাপই বলতে হবে। ঘরের মাটিতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েও শেষাবধি চ্যাম্পিয়নস লিগের সেমিতে জায়গা হলো না তুর্কি জায়ান্টদের। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে হেরে যাওয়ায় কাল ৩-২-এ জিতেও গোলগড়ে ৫-৩-এ পিছিয়ে থেকে ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে পড়েছে তারা।প্রথম পর্বে ৩-০ গোলে জিতে কাল ইস্তাম্বুলের মাঠে রিয়াল যেন একটু নির্ভারই ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর সাত মিনিটের গোল নির্ভার রিয়ালকে পরিণত করে নখদন্তহীন বাঘে। সেই সুযোগে দ্বিতীয়ার্ধে গ্যালাতেসারাইয়ের দুর্দমনীয় ফুটবল অসম্ভবকে প্রায় সম্ভব বানিয়েই ছেড়েছিল। ইমানুয়েল এবু, ওয়েসলি স্নাইডার ও দিদিয়ের দ্রগবার তিনটি গোল গ্যালাতেসারাইয়ের স্বপ্নকে উজ্জ্বল করে তুলেছিল। কিন্তু ইনজুরি সময়ে রোনালদোর আরও একটি গোলে দাঁত দাঁত চেপে বৈতরণী পার হয় রিয়াল।কাল ম্যাচের শুরুটা ছিল রিয়ালেরই। গ্যালাতেসারাইয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার বাজে ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে তা গোলে মারেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কিন্তু সে যাত্রা বেঁচে যায় গ্যালাতেসারাই।সাত মিনিটে ওভার ল্যাপ করে উঠে আসা স্যামি খেদিরার পাস থেকে বল পেয়ে তা গোলে পরিণত করেন ক্রিস্টিয়ানো রোলানদো। এ গোলটি ছিল তাঁর ৪৯তম চ্যাম্পিয়নস লিগ গোল। এই গোলে রিয়াল গ্রেট আলফ্রেডো ডি স্তেফানোর সঙ্গে ব্র্যাকেটবন্দী হলেন সিআর-৭।রোনালদোর গোলটি যখন খেলাটিকে প্রায় ম্যাড়মেড়ে পর্যায়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জ্বলে ওঠে গ্যালাতেসারাই। ‘জ্বলে ওঠে’ না বলে বলা উচিত, এই সময় গ্যালাতেসারাইকে জ্বলে উঠতে সহায়তা করে রিয়াল মাদ্রিদ। কৌশলগতভাবে অনাক্রমণাত্মক হওয়ায় হোসে মরিনহোর শিষ্যদের ওপর চড়াও হয় তুর্কি ক্লাবটি। গ্যালাতেসারাইয়ের প্রায় সব আক্রমণই অবশ্য পরিচালিত হতে থাকে দিদিয়ের দ্রগবার মাধ্যমে। তবে নিজের ফিকে হয়ে যাওয়া ফর্ম আর সতীর্থদের কার্যকর সহায়তার অভাবে গ্যালাতেসারাইয়ের পক্ষে কার্যকর প্রমাণিত হতে পারেননি দ্রগবা। অথচ এক গোলে পিছিয়ে পড়ার পর বলের দখল ও আক্রমণের ধারা ছিল গ্যালাতেসারাইয়ের পক্ষেই।প্রথমার্ধের শেষদিকে একটি প্রতি-আক্রমণ থেকে আবারও অল্পের জন্য গোল করতে ব্যর্থ হন ডি মারিয়া। রোনালদোর কাছ থেকে বল পেয়ে মারিয়া পোস্টে শট নিলেও গোলরক্ষক মুসলেরা দারুণভাবে তা ফিরিয়ে দেন। ৫৭ মিনিটে খেলায় সমতা আনে গ্যালাতেসারাই। প্রায় প্রতিরোধহীন একটি পাস থেকে বল ধরে বক্সের ঠিক মাথা থেকে দারুণ এক শটে রিয়ালের জালে বল জড়িয়ে দেন ইমানুয়েল এবু।সমতা ফিরিয়ে দারুণভাবে জ্বলে ওঠে গ্যালাতেসারাই। ওই সময় তাদের খেলায় মনে হচ্ছিল তিন গোলের ঘাটতি পূরণ যেন সময়ের ব্যাপার। দারুণ ইতিবাচক মনোভাবে মাঠে তখন দাপিয়ে বেড়াচ্ছেন তুর্কি সৈনিকেরা। ৭০ মিনিটে খেলায় ২-১ গোলে এগিয়ে যায় গ্যালাতেসারাই। গোল করেন হল্যান্ডের তারকা ওয়েসলি স্নাইডার। এর ঠিক দুই মিনিট পরেই গ্যারাতেসারাইকে এগিয়ে দেন দিদিয়ের দ্রগবা।গড় হিসাবে মাত্র এক গোলের ব্যবধান থাকার এই পর্যায়ে দিদিয়ের দ্রগবার একটি প্রচেষ্টা অফসাইডের ফাঁদে পড়ে। খেলার ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে খেলার ধারার বিপরীতে রোনালদো আরও একটি গোল করে তুর্ক টেলিকম অ্যারেনায় উপস্থিত হাজার হাজার গ্যারাতেসারাই-সমর্থকের হূদয় ভেঙে দেন। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা রিয়ালকে হাত ধরে তুলে নেন স্বপ্নপূরণের পথে, চ্যাম্পিয়নস লিগের সেমিতে। মাদ্রিদ শিবিরে আতঙ্ক ছড়ানো গ্যালাতেসারাই মাঠ ছাড়ে বিজয়ীর বেশে; প্রথম পর্বে বড় হারের একরাশ আফসোস সঙ্গী করে।— রয়টার্স