হেরেছে আবাহনী-মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষে ড্রেসিংরুম ঘেঁষা গ্যালারিতে বিক্ষুব্ধ সমর্থকদের ক্ষোভ। পরাজয়ের জ্বালা আছে। জাতীয় দলে সাত-আটে খেলা নাঈম ইসলামকে মোহামেডান কেন চারে খেলাচ্ছে, উঠল সেই প্রশ্নও। জবাব দিতে এসে এক কর্মকর্তা পড়লেন রোষানলে। সমর্থকেরা বুক চাপড়ে বলতে লাগল, ‘মোহামেডান কি আপনাগো দল! মোহামেডান আমাগো...।’আবেগের এমন ঝড় হয়তো কাল ফতুল্লাতেও বয়ে গেছে আবাহনী সমর্থকদের মনে। মোহামেডানের মতো আবাহনীকেও বরণ করতে হয়েছে তৃতীয় পরাজয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী ট্যাংকের কাছে মোহামেডানের হার ৫০ রানে। ফতুল্লায় ওল্ড ডিওএইচএসের কাছে আবাহনীর মাত্র ৮ রানে। বিকেএসপিতে অধিনায়ক মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ৩৯ রানে জিতেছে বিমানের বিপক্ষে। ৯ ম্যাচ করে খেলে গাজী ট্যাংক, আবাহনী, মোহামেডান ও শেখ জামাল চার দলের পয়েন্টই এখন ১২।ব্যক্তিগত পারফরম্যান্স ভালোই আলো ছড়িয়েছে কাল। লিগে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন মুশফিক। ৯ ম্যাচে ৩৮০ রান করে লিগের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক জাতীয় দলের অধিনায়ক। পরাজয়ের মধ্যেও ৭৪ রানের ইনিংস খেলে আবাহনীর অধিনায়ক মাহমুদউল্লাহ আছেন সবার ওপরে (৪৫২)। দ্বিতীয় স্থানে কাল ৮৬ রান করা মোহামেডানের ইমরুল (৪২২)। এই ম্যাচেই গাজী ট্যাংকের নাসির খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস (৯২)। নাসিরের সতীর্থ পাকিস্তানি বাঁহাতি স্পিনার নায়ার আব্বাস ২৪ রানে নিয়েছেন ৬ উইকেট। তবে কাল ৩ উইকেট পেয়ে আবাহনীর ইংলিশ পেসার পিটার ট্রেগো নিজেকে নিয়ে গেছেন বোলারদের শীর্ষে (১৯ উইকেট)। ১৯ উইকেট আছে মোহামেডানের ইয়াসিম মুর্তজারও। বোলিংয়ে নায়ার আর ব্যাটিংয়ে নাসির-মমিনুলই হতাশায় ডুবিয়েছেন মোহামেডানকে। ৮৩ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে নাসির-মমিনুলের ১১৯ রানের জুটি। এক ছক্কা আর সাত বাউন্ডারিতে ১০৬ বলে ৯২ করে নাসির আউট হয়েছেন ধৈর্য হারিয়ে। ১৯ বল বাকি, অথচ মোহামেডানের বাঁহাতি পাকিস্তানি স্পিনার ওয়াহিদকে অযথাই সামনে এগিয়ে মারতে গিয়ে হলেন বোল্ড। ২ উইকেট পেলেও ওয়াহিদ ৯ ওভারে দিয়েছেন ৭৭। শুধু ৪৯তম ওভারেই ২৪। বোলারদের এমন ‘উদারতা’র পর এক ইমরুলের ৮৬ রানে জেতা সম্ভব হয়নি মোহামেডানের।ফতুল্লায় ওল্ড ডিওএইচএসের ২৫৭ রানের জবাবে শেষ ওভারে জেতার জন্য ১৬ রান দরকার ছিল আবাহনীর। স্পিনার শুভাগতর ওভারটি থেকে আসে মাত্র ৭। এর আগে ৭২ রানে প্রথম ৪ উইকেট হারিয়ে চ্যাম্পিয়নদের শুরুটা হয় নড়বড়ে। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ আর ভারতীয় ব্যাটসম্যান মিথুন মানহাসের ১৩৬ রানের জুটিই লড়াই নিয়ে গেছে শেষ ওভারে। ওল্ড ডিওএইচএসের স্পিননির্ভর বোলিংয়ে সফলতম অধিনায়ক আশরাফুল ৫০ রানে নিয়েছেন ৪ উইকেট। দলে একমাত্র পেসার জিয়া বোলিং না করলেও ওপেনিং করতে নেমে করেছেন ৯১ রান।বিকেএসপিতে মুশফিক নেমেছিলেন ২৮ রানে ২ উইকেট পড়ার পর। আর ২০ রান যোগ হতেই আরও ২ উইকেট নেই। ওখান থেকেই মুশফিক দলের রানটা ২৪৫-এ নিয়ে গেছেন অনবদ্য ব্যাটিংয়ে। পরে আরাফাত সানি-সোহরাওয়ার্দীদের স্পিনে বিমান অলআউট ২০৬ রানে।বিমান হারলেও নিজের সঙ্গে জিতে চলেছেন মাশরাফি। আগের দুই ম্যাচে ৪ আর ৬ ওভার বল করলেও কাল ৭ ওভারে ৩৩ রানে নেন ১ উইকেট। মাইশুকুরের উইকেটটা নেন নতুন বলে ৬ ওভারের প্রথম স্পেলেই। পরে ইনিংসের ৪৯তম ওভারটি করে দিয়েছেন ২ রান। ম্যাচ শেষে তৃপ্ত মাশরাফি, ‘আগের দুই দিনের চেয়ে ভালো বল করেছি। পেসও বাড়ছে।’সং ক্ষি প্ত স্কো রওল্ড ডিওএইচএস: ৫০ ওভারে ২৫৭ (জিয়া ৯১, পিঞ্জারা ৪২, আদনান ৪১, হাসান ২৮*, শুভাগত ২০; ট্রেগো ৩/৬৭, সানি ২/৩২)। আবাহনী: ৫০ ওভারে ২৪৯/৯ (মাহমুদউল্লাহ ৭৪, মিথুন মানহাস ৬৫, ট্রেগো ২২, আনামুল ২১, আবুল হাসান ২০; আশরাফুল ৪/৫০, এনামুল জুনিয়র ২/২৭)।ফল: ওল্ড ডিওএইচএস ৮ রানে জয়ী।গাজী ট্যাংক ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৭৩/৮ (নাসির ৯২, মমিনুল ৫০, নাজমুল মিলন ৩৪, মিঠুন ৩৪, আসলাম ৩০; রাসেল ২/৪৩, ওয়াহিদ ২/৭৭)। মোহামেডান: ৪৯.৩ ওভারে ২২৩ (ইমরুল ৮৬, ওয়াহিদ ৩৬, রমিজ জুনিয়র ৩৪; নাইয়ার ৬/২৪, সানজামুল ৩/৪৬)। ফল: গাজী ট্যাংক ৫০ রানে জয়ী।শেখ জামাল ধানমন্ডি: ৪৯.৫ ওভারে ২৪৫ (মুশফিক ১০৬, সোহরাওয়ার্দী ৩৬, মাহমুদুল ২৮, আরিফুল ২০; ফাওয়াদ ২/৪১, রেজাউল ২/৪২, আসিফ ২/৫৯)। বিমান: ৪৭.১ ওভারে ২০৬ (ফাওয়াদ ৭৪, এহসানুল ৪৭, লতিফ ২৪; আরাফাত সানি ৪/১৮, ধ্রুব ২/৩৪, সোহরাওয়ার্দী ২/৪৫, রহমান ২/৪৮)। ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩৯ রানে জয়ী।