হেরেছে বাংলাদেশের যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল সিলেটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬২ রানে হেরেছে বাংলাদেশের তরুণেরা। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৭.১ ওভারে অলআউট হয় মাত্র ১৩৭ রানে। সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটকিপার-ব্যাটসম্যান আবু সায়েম। অধিনায়ক মোসাদ্দেকের (৩১) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫০ রান যোগ করেন সায়েম। বাংলাদেশের শেষ ৫ উইকেট পড়েছে ২৬ রানে। লঙ্কানরা ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান করে ফেলার পরই নামে বৃষ্টি। ৪০ মিনিট পর আবার খেলা শুরু হলে ২ ওভারে ১ উইকেট হারিয়ে আরও ১০ রান যোগ করে দলটি। এরপর আবার বৃষ্টি। ম্যাচের সমাপ্তি ওখানেই। ডি/এল পদ্ধতিতে জিততে হলে ২৭ ওভারে ৭২ রান হলেই চলত শ্রীলঙ্কানদের। সুন্দন বীরাকোড্ডি সর্বোচ্চ ৬২ রান করলেও ম্যাচসেরা বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডো।আগামীকাল একই ভেন্যুতে হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি। সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭.১ ওভারে ১৩৭ (সায়েম ৪৩, মোসাদ্দেক ৩১, সাদমান ২৩; ফার্নান্ডো ৩/৩২, জয়াসিংহে ২/১২)। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ২৭ ওভারে ১৩৩/৪ (বীরাকোড্ডি ৬২, ডুমিন্ডু ২৪, মেন্ডিস ১৯; জুবায়ের ২/৩৪, রিফাত ১/২০, নেহাদুজ্জামান ১/২০)। ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ৬২ রানে জয়ী (ডি/এল পদ্ধতিতে)। ম্যান অব দ্য ম্যাচ: বিনুরা ফার্নান্ডো।