হেরেছে 'মন্থর' তামিমের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬৭ রান তাড়া করতে নেমে প্রয়োজন ছিল বিস্ফোরক শুরু। ৭ বলে ২০ রান করে সেন্ট লুসিয়া জুকসকে সেই শুরুটা এনেও দিয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। কিন্তু আরেক পাশে তামিম ইকবালের ইনিংসটা গতি পাচ্ছিল না। কভার ও পয়েন্ট দিয়ে দারুণ দুটি চার মেরেছেন, কিন্তু খানিকটা মন্থর উইকেটে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না। দৌড়ে বেশ কিছু রান নিতে হওয়ায় ফিটনেসের একটা পরীক্ষাও হয়ে গেল। শেষ পর্যন্ত আউট হলেন ক্লান্ত এক শটে। মারলন স্যামুয়েলসের বলে লাইন মিস করে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বোল্ড ৩৯ বলে ৩৩ রান করে।
জয়ের জন্য জুকসের প্রয়োজন দাঁড়াল তাই ওভারপ্রতি দশের বেশি। সেটা আর করতে পারেনি ড্যারেন স্যামির দল। ঘরের মাঠে প্রথম ম্যাচটাই ৩৩ রানে হেরেছে অ্যান্টিগা হকসবিলসের কাছে। তৃতীয় ম্যাচে জুকসের দ্বিতীয় পরাজয়। তামিদের পরের ম্যাচ সাকিবের বারবাডোজ ট্রাইডেন্টের বিপক্ষে, ৮ আগস্ট। তথ্যসূত্র: সনি সিক্স।