হেরোইন পাচার করতেন বিজেন্দর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিং অলিম্পিকে বক্সিংয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। দেখতেও সুন্দর। সব মিলিয়ে হয়ে উঠেছিলেন বড় তারকা। কিন্তু এই তারকা মুখোশের আড়ালে নাকি লুকিয়ে আছে অন্য এক বিজেন্দর সিং। হেরোইন কেনাবেচার একটি চক্রের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ উঠেছে। পাঞ্জাবের পুলিশ সম্প্রতি এক বড় মাদক বিক্রেতাকে আটক করে। জেরায় আরও অনেকের সঙ্গে বিজেন্দরের নামও উঠে আসে। প্রথমে এই অভিযোগ অস্বীকার করলেও আরেক বক্সার রাম সিংও পুলিশি জেরায় স্বীকার করেছেন অপরাধ। রাম বলেছেন, তিনি ও বিজেন্দর ওই মাদক বিক্রেতার কাছ থেকে বেশ কয়েকবার হেরোইন কিনেছিলেন। অবশ্য রামের দাবি, নিয়মিত এই মাদক তাঁরা কেউই নেননি। অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে গেলেও বড় ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন বিজেন্দর। কারণ যে বাড়িতে হানা দিয়ে পুলিশ ২৬ কেজি হেরোইন উদ্ধার করে, সেখানে বিজেন্দরের স্ত্রীর গাড়িটিও ছিল। এই গাড়ি কীভাবে সেখানে গেল এর কোনো সদুত্তর দিতে পারেননি এই ২৭ বছর বয়সী বক্সার। ওয়েবসাইট।