হেলসের ১ রানের আফসোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৭ বলে ৪ রান, সেঞ্চুরির জন্য অ্যালেক্স হেলসের চাই ১ রান। জয়ের চেয়ে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হেলসের সেঞ্চুরির জন্যই তখন বেশি উন্মুখ ট্রেন্টব্রিজ! কিন্তু রবি রামপালের ইয়র্কার উপড়ে ফেলল হেলসের স্টাম্প। সেঞ্চুরিবঞ্চিত হেলস ফিরলেন টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে আউট হয়ে! ইংল্যান্ড অবশ্য জয় পেয়েছে ঠিকই। ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ১৭২ রান ইংল্যান্ড টপকে গেছে ৬ উইকেট আর ২ বল বাকি থাকতেই। ওয়েবসাইট।