হেসে-খেলে জয় জিম্বাবুয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচগুলো হয়েছে ‘অসম’ প্রতিপক্ষদের সঙ্গে। হারতেও হয়েছে বড় ব্যবধানে। আজ ছিল ‘সমশক্তির’ লড়াই—জিম্বাবুয়ে আর কানাডার মধ্যে। এ লড়াইয়ে হেসে-খেলে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। আর কানাডাকে মানতে হয়েছে ১৭৫ রানের বড় হার।নাগপুরে যেন সুদিনে ফিরে এসেছিল জিম্বাবুয়ে ক্রিকেট। দুই রানের জন্য সেঞ্চুরি মিস করলেন টাটেন্ডা টাইবু। ক্রেইগ আরভিন খেললেন ৮৫ রানের ইনিংস। পুরো ৫০ ওভার খেলে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৯৮ রান।ব্যাটসম্যানদের মতো সফলতা পেয়েছেন জিম্বাবুয়ের বোলাররাও। বলতে গেলে কেবল হতাশাই পেয়েছেন কানাডার ব্যাটসম্যানরা। প্রাইস ও ক্রেমার শিকার করেন তিনটি করে উইকেট, আর উতসেয়া ও ল্যাম্ব দুটি করে। যার পরিণতি, ৪২.১ ওভারেই কানাডার ইনিংস শেষ মাত্র ১২৩ রানে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে ২৯৮/৯ (৫০ ওভার)টাইবু ৯৮, ক্রেইগ আরভিন ৮৫বালাজি রাও ৫৭/৪কানাডা ১২৩/১০ (৪২.১ ওভার)সুরকারি ২৬, গুনাসেকেরা ২৪প্রাইস ১৬/৩, ক্রেমার ৩১/৩