হেসে-খেলে জয় লঙ্কান মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় হল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন লঙ্কান মেয়েরা। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় ৭ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হল্যান্ড। কিন্তু ডাচদের ইনিংসের ওপর শুরুতেই আঘাত হানেন শ্রীলঙ্কান বোলাররা। প্রথম ওভারেই প্রথম উইকেট আর ৪১.৩ ওভারে শেষ উইকেটের পতন ঘটে হল্যান্ডের। এই সময়ের মধ্যে মাত্র ৬১ রান তুলতে সক্ষম হন ব্যাটসম্যানরা।৬২ রানের লক্ষ্যে খেলা শ্রীলঙ্কাকে কোনো বেগই পেতে হয়নি। মাত্র ১৪.২ ওভার খেলা হতেই জয় নিশ্চিত হয় লঙ্কানদের।সংক্ষিপ্ত স্কোর—হল্যান্ড: ৬১/১০ (৪১.৩ ওভার)শ্রীলঙ্কা ৬২/৩ (১৪.২ ওভার)টস: হল্যান্ড