হেসে-খেলে জয় সিলেটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিপিএল ক্রিকেট উৎসব শেষ। কয়েক দিন বিরতির পর আজ আবার উৎসব শুরু হয়েছে ঢাকায়। আর ঢাকা এসে ৯ উইকেটের দুর্দান্ত এক জয়ের দেখা পেল সিলেট রয়্যালস।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রতিপক্ষ দুরন্ত রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানায় সিলেট। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাইব হাসানের ৫৪ রানের ওপর ভর করে ৯ উইকেটে ১২৪ রান তোলে রাজশাহী। জবাবে ১৬.৩ ওভার খেলে মাত্র একটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় সিলেট।সিলেটের জয়ের নায়ক কামরান আকমল। উদ্বোধনী এই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠাতে ব্যর্থ হন রাজশাহীর বোলাররা। এক প্রান্ত আগলে রেখে ৫১ বলে কামরান অপরাজিত থাকেন ব্যক্তিগত ৭২ রানে। সঙ্গে ২২ রানে অপরাজিত থাকেন টম মাইনার্ড। পিটার ট্রেগো করেন ২৪ রান।সংক্ষপ্তি স্কোর:দুরন্ত রাজশাহী: ১২৪/৯ (২০ ওভার)শাহজাইব ৫৪, রাজ্জাক ২১তানভীর ১৩/৪, হাসান ৩০/৩সিলেট রয়্যালস: ১২৫/১ (১৬.৩ ওভার)কামরান ৭২*, ট্রেগো ২৪, মাইনার্ড ২২*সাকলাইন ২২/১টস: সিলেট রয়্যালসফল: সিলেট রয়্যালস ৯ উইকেটে জয়ী।