হেস্কির অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্টিভেন জেরার্ডের গোলটিতে সহায়তাও করেছেন। কিন্তু তেমন আলোচনায় আসতে পারেননি। এমিল হেস্কি আলোচনায় ছিলেন বিশ্বকাপের আগে। অনুশীলনে তাঁর সঙ্গে সংঘর্ষেই শেষ হয়ে গিয়েছিল ইংলিশ অধিনায়ক রিও ফার্দিনান্ডের বিশ্বকাপ। সেই এমিল হেস্কি গত পরশু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন।ইংল্যান্ডের হয়ে ১১ বছরের ক্যারিয়ারে ৬২ ম্যাচ খেলেছেন। গোল করেছেন অবশ্য মাত্র ৭টি। এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচেই সেরা একাদশে ছিলেন। জার্মানির বিপক্ষে ৪-১ গোলে ইংল্যান্ডের বিধ্বস্ত হওয়া সেই ম্যাচে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। ইংল্যান্ড দলের হয়ে সময়টা খুব উপভোগ করেছেন বলে সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিয়েছেন ৩২ বছর বয়সী বিবর্ণ এই স্ট্রাইকার। ওয়েবসাইট।