হেস্টিংস দাবায় জিয়ার হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের হেস্টিংস আন্তর্জাতিক দাবার পঞ্চম রাউন্ডে এসে হারের স্বাদ পেলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পাঁচ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে তিনি তৃতীয়। পঞ্চম রাউন্ডে জিয়া হেরেছেন জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মিখাইল ম্যাকলেশভিলির কাছে। ষষ্ঠ রাউন্ডে জিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ডের ফিদে মাস্টার পিটার জে সোরে।
চট্টগ্রামে চ্যাম্পিয়ন মোহামেডান: চট্টগ্রামের সিজেকেএস দাবা লিগে ১৪ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান ব্লুজ। ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ কোয়ালিটি স্পোর্টস ক্লাব।