হোন্ডার আশা

প্রীতি ম্যাচে হল্যান্ডের সঙ্গে ড্র এবং বেলজিয়ামকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে জাপান। খেলোয়াড়েরা রীতিমতো আশার তরীতে চড়ে বসেছেন৷ বিশ্বকাপে এর আগে জাপানের সেরা সাফল্য দুবার দ্বিতীয় রাউন্ডে খেলা৷ এবার সেটিকে ছাড়িয়ে যেতে চান কেইসুকে হোন্ডা৷ ব্রাজিলে বড় কোনো অঘটনের জন্ম দিয়ে সাড়া ফেলবে নীল সামুরাইরা, এমনই বিশ্বাস এই প্লে-মেকারের৷ এসি মিলান তারকার কথা শুনে জাপানিরা উজ্জীবিতই হবেন, ‘আমরা চমক দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি৷ আমাদের ঠিক নিজেদের ওপর বিশ্বাসটা রাখতে হবে৷ আগামী দুই সপ্তাহ আমরা কীভাবে পার করি, কতটা ভালো পরিবেশ তৈরি করতে পারি, তার ওপরই নির্ভর করছে সবকিছু৷’ নিজের দায়িত্বও ভুলে যাচ্ছেন না জাপানের হয়ে ৫৩ ম্যাচ খেলা অভিজ্ঞ সেনানী, ‘পরের বিশ্বকাপে সুযোগ পাওয়ার ব্যাপারে আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না। তাই এটিকে নিজের শেষ বিশ্বকাপ মনে করে সেরাটা িদতে সব চেষ্টা করব৷ তা ছাড়া আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একজন হিসেবে সামনে অনেক কিছু করার আছে আমার।’ ওয়েবসাইট৷