হোয়াটমোরের কাছে অনেক প্রত্যাশা পাকিস্তানের
বেশ কিছুদিন ধরেই লাগাতার উত্থান পতনের মধ্য দিয়ে এগোচ্ছে পাকিস্তান ক্রিকেট। গত মাসে ইংল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করার সাফল্যের পরপরই তাদের আলিঙ্গন করতে হয়েছে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ ও টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হারের ব্যর্থতা। এর পরপরই ক্রিকেট বোর্ডে রদবদল ও অধিনায়ক-কোচ পরিবর্তনের জোর দাবি উঠেছিল পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। তবে গতকাল ডেভ হোয়াটমোরকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনা অনেক দৃশ্যই পাল্টে দেবে বলে আশা করছে পিসিবি। পাকিস্তানি ক্রিকেটের দুরাবস্থার অবসান ও পাকিস্তানকে একটা ধারাবাহিক সাফল্যের দল হিসেবে গড়ে তোলার জন্য হোয়াটমোরের ওপর প্রত্যাশাটা অনেক বেশিই পাকিস্তানের ক্রিকেট সংশি্লষ্টদের।এই প্রত্যাশা রাখার পেছনে অবশ্য বেশ যুক্তিযুক্ত কারণও আছে। ১৯৯৬ সালে আন্ডারডগ শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছিল এই ডেভ হোয়াটমোরের নির্দেশনায়। ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান কোচ। হারতে হারতে খাদের কীনারায় চলে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে খঁুজে দিয়েছিলেন আত্মবিশ্বাস। ফলে পাকিস্তানও হোয়াটমোরের ওপর প্রত্যাশা রেখেই ক্রিকেট অঙ্গন পুর্নগঠনের কথা চিন্তা করছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ ইনি্তখাব আলম বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটের হারানো গেৌরব আমরা হোয়াটমোরের মাধ্যমেই অর্জন করতে পারব। তঁার চমত্কার অতীত রেকর্ডের ওপর নির্ভর করে আমি আশা করছি তিনি আমাদের দলের পারফরমেন্সের উন্নয়ন ঘটাবেন। যদিও এতে কিছু সময় লাগতে পারে।' তবে শুধু কোচের ওপরই প্রত্যাশা করলে হবে না বরং খেলোয়াড়দেরও নিজেদের উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে ও কোচের কথা শুনতে হবে বলে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন ইনি্তখাব আলম। টাইমস নিউজ নেটওয়ার্ক