হেয়ারের সন্দেহে আরও কয়েকজন
মেলবোর্নে মুরালিকে ‘নো’ ডাকার ১৬ বছর পর আবারও বোলিং-অ্যাকশন বিতর্কে জড়ালেন অবসরে যাওয়া অস্ট্রেলীয় আম্পায়ার ড্যারেল হেয়ার। এবার শুধু মুত্তিয়া মুরালিধরন নয়, তাঁর সন্দেহের তালিকায় কয়েকজন!দ্য ডেইলি টেলিগ্রাফ-এর খবর, ‘ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অব দ্য গেম’ নামের নতুন এক বিশাল বইয়ে হেয়ার লিখেছেন, ‘আমি খেয়াল করেছি যে হরভজন সিং, শোয়েব আখতার, ইয়োহান বোথা, মোহাম্মদ হাফিজ ও আবদুল রাজ্জাকের বোলিং খুবই সন্দেহজনক। ১৫ ডিগ্রি সীমার মধ্যে থাকতে পারে, না-ও পারে। কিন্তু ম্যাচ চলার সময় তাদের বোলিং নিয়ে অভিযোগ ওঠার সম্ভাবনা শূন্য।’ এসেছে মুরালির প্রসঙ্গও। হেয়ারের দাবি, ‘২০০৪ সালের ১ এপ্রিল ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পরীক্ষায় দেখা গেছে, মুরালির হাত সোজা হয় ১৪ ডিগ্রি, সেই সময়ের নিয়ম অনুযায়ী যা ৯ ডিগ্রি বেশি। এর পরই আইসিসি ১৫ ডিগ্রির নিয়ম করে।’ ওয়েবসাইট।